ভালুকায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ..
ভালুকায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ..
ছবি: সংগৃহীত
বাসস্ট্যান্ড, পাঁচরাস্তা ও হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা। রোববার (১১ অক্টোবর) বিকেলে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু। এ সময় ভালুকা পৌরসভার বাসস্ট্যান্ড, পাঁচরাস্তা, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার মতো প্রতিরোধমূলক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সম্মিলিত উদ্যোগও প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উৎসাহিত করা হয়।

Hiçbir yorum bulunamadı


News Card Generator