সাতক্ষীরায় বিএনপি নেতা রেজাউলকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে রাজনৈতিক ও ব্যবসায়ী মহল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় বিএনপি নেতা রেজাউলকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে রাজনৈতিক ও ব্যবসায়ী মহল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় বিএনপি নেতা রেজাউলকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে রাজনৈতিক ও ব্যবসায়ী মহল..
সাতক্ষীরায় বিএনপি নেতা রেজাউলকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে রাজনৈতিক ও ব্যবসায়ী মহল..
ছবি: সংগৃহীত
সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে সারের ডিলারশিপ পাওয়া নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানি করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন প্রতিবাদকারীরা।

প্রতিবাদকারীদের অভিযোগ, সম্প্রতি সাতক্ষীরায় সারের ডিলারশিপ পাওয়া নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাঁর সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের দাবি।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের বিভিন্ন ব্যক্তি এবং স্থানীয় জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিবাদকারীরা বলেন, মো. রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রচার করা হলে তাঁর ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাঁরা আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবাg ব্যক্তিগত অবস্থানকে কেন্দ্র করে কাউকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সারের ডিলারশিপ-সংক্রান্ত কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, মো. রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। এর আগে তিনি  সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আলিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলাv যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মেসার্স জেনিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং ভোমরা স্থলবন্দরের একজন ব্যবসায়ী।

প্রতিবাদকারীরা জানান, মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, প্রচারিত তথ্যের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মানহানি করা হয়ে থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে তাঁরা জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator