পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরে ট্রলি ব্যাগে লুকিয়ে রাখা চার কেজি গাঁজাসহ সুভ সাচকী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অলিউর রহমান নামের অপর এক সহযোগী..
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে মঠবাড়িয়া থানা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

অভিযানের বিবরণ

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মঠবাড়িয়া থানা পুলিশের একটি আভিযানিক দল দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামে অভিযান চালায়।

গ্রামের সুবাস চন্দ্র সাচকীর ছেলে সুভ সাচকীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ৩টি প্যাকেটে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় সুভ সাচকীকে।

পুলিশের বক্তব্য

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে।

ঘটনার পর থেকে পলাতক অপর আসামি অলিউর রহমানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 13 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 ভিউ