নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া..
নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া..
ছবি: সংগৃহীত
নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান সাজুর মৃত্যু, বিএনপিতে শোকের ছায়া..

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু আর নেই। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

শোকবার্তায় এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, “শাহজাহান সাজু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন খাঁটি সৈনিক। তাঁর দেশপ্রেম ও জনসেবামূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর মৃত্যুতে নাগরপুর একজন জনবান্ধব নেতাকে হারাল।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া শাহজাহান সাজুর মৃত্যুতে নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টায় মরহুমের জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

No se encontraron comentarios


News Card Generator