ব্যাংককে শুরু হচ্ছে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন, অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্যাংককে শুরু হচ্ছে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন, অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ..

Touhid Sarkar avatar   
Touhid Sarkar
ব্যাংককে শুরু হচ্ছে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন, অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ..
ব্যাংককে শুরু হচ্ছে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন, অংশ নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ..
ছবি: সংগৃহীত
বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার..

আগামী ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠেয় এ সভায় ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে।

সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থনৈতিক নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। বৈশ্বিক অর্থনীতির গতি-প্রকৃতি, উন্নয়ন অর্থায়ন, মূল্যস্ফীতি, ঋণ ব্যবস্থাপনা

এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেতে পারে।

 

এবারের বার্ষিক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া দেশের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

এদিকে, আন্তর্জাতিক এ আয়োজনকে কেন্দ্র করে ব্যাংককে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে থাই সরকার। সম্মেলনস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিনিধিদের অবস্থানের হোটেল এবং গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

 

বিপুলসংখ্যক বিদেশি প্রতিনিধি ও অতিথির আগমনকে সামনে রেখে যানবাহন চলাচল ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও থাই সরকার।

 

বিশ্বের অর্থনৈতিক নীতিনির্ধারকদের অন্যতম গুরুত্বপূর্ণ এ আয়োজনকে ঘিরে ব্যাংককে আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Ingen kommentarer fundet


News Card Generator