আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা।। 


বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রামগাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে আমতলী থানাধীন আঠারোগাছিয়া ইউনিয়নের, দক্ষিণ চাওলা এলাকার পাগলা সেলিমের হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেলিমের দোকানের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে পরবর্তী সময়ে   গ্রেপ্তার কৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

 

Nema komentara


News Card Generator