‘সাদা পাথর পরিবহন’-এর বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি কতৃপক্ষের .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘সাদা পাথর পরিবহন’-এর বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি কতৃপক্ষের ..

Nahim Miah avatar   
Nahim Miah
‘সাদা পাথর পরিবহন’-এর বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি কতৃপক্ষের ..
‘সাদা পাথর পরিবহন’-এর বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি কতৃপক্ষের ..
ছবি: সংগৃহীত
সাদাপাথর পরিবহন কতৃপক্ষ বলেন:
শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের কাকুয়ার পাড় কেওয়াছড়া সেতু সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প..

 

 

কতৃপক্ষ আরও বলেন:
আমরা উক্ত দুর্ঘটনায় মা ও শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এ বিষয়ে ‘সাদা পাথর পরিবহন’ কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য হলো, উক্ত দুর্ঘটনার সঙ্গে সাদা পাথর পরিবহনের কোনো বাস বা চালক জড়িত নন। দুর্ঘটনাকবলিত বাসটি সাদা পাথর পরিবহনের মালিকানাধীন বা পরিচালনাধীন কোনো বাস নয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি, ইতোমধ্যে কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়ে থাকলে তা সংশোধন করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

একই সঙ্গে  যাত্রীসাধারণ ও সর্বস্তরের জনগণকে যাচাইবিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তারা বলেন ‘সাদা পাথর পরিবহন’ কর্তৃপক্ষ সবসময় যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহনসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ধন্যবাদান্তে,

কর্তৃপক্ষ
সাদা পাথর পরিবহন
সিলেট।

যোগাযোগ: ০১৩১১৬১২৪৫৫

No se encontraron comentarios


News Card Generator