ভোলাহাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোলাহাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন..

Md Momin Ali avatar   
Md Momin Ali
ভোলাহাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন..
ভোলাহাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
****

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলাহাট উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ দেলোয়ার জাহান কমিটিটি প্রকাশ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, সদস্যসচিব মোঃ হেলাল উদ্দিন ছবি, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ ইকবাল আজম (হিরো) ও অ্যাডভোকেট মোঃ রমজান আলী (হিরো)।

 

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল সুবহান মাস্টার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ দেলোয়ার জাহান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আজিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

সভায় সভাপতিত্ব করেন মোঃ রবিউল আওয়াল (রুবেন)।

 

নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator