চুলকাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চুলকাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
চুলকাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ..
চুলকাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও  গাছের চারা ও খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার (১০ ক্টোম্বর) বিকালে খানপুর ইউনিয়নের  চুলকাটি ঘনশ্যামপুর  মাধ্যমিক  বিদ্যালয় মাঠে বিকালে নাজিম উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা ও ফুটবল খোলোয়াড়দের মাঝে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় তাদের উৎসাহিত করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড  বিএনপি’র নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, খানপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মো: জাবের শেখ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন শেখ, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, আলামিন গাজী ফিরোজ হোসেন  প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক আমার পত্রিকার জেলা প্রতিনিধি ও গণমাধ্যককর্মী শেখ মিরানুজ্জামান মিরন বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। উল্লেখ্য চেয়ারম্যার পদপ্রার্থী শেখ মিরানুজ্জামান মিরন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষনোপন খেলার সরঞ্জাম বিতরণ করেছেন এপর্যন্ত ১২ প্রতিষ্ঠানে তার এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান। শিক্ষার্থীরা উর্দ্দেশে বলেন গাছগুলোর যত্ন নেওয়ার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করেন তিনি। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে সুন্দর ও সবুজ ভবিষ্যতের বার্তা দেওয়া হচ্ছে। বক্তারা গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Ingen kommentarer fundet


News Card Generator