ময়মনসিংহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির শপথ গ্রহণ | আই নিউজ বিডি

ময়মনসিংহ

ময়মনসিংহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির শপথ গ্রহণ

‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Eidok-এ শেয়ার
ময়মনসিংহে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির শপথ গ্রহণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা পরিষদ আব্দুল জব্বার মিলনায়তন সম্মেলন কক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সিনিয়র ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহের উপ-পরিচালক (ডিডিএলজি) উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ময়মনসিংহের সহকারী পরিচালক সোনিয়া হাসান জিসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান আহ্বায়ক নজরুল ইসলাম। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে কবির উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আশরাফ আলী হৃদয় এবং অর্থ সম্পাদক হিসেবে বজলুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিডিএলজি উম্মে হাবীবা মীরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে চলতি মাসে ময়মনসিংহ জেলা প্রথম স্থান অর্জন করেছে এবং সামগ্রিকভাবে দেশের মধ্যে বর্তমানে অষ্টম অবস্থানে রয়েছে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে আরেকটু নিষ্ঠা ও গুরুত্বের সাথে কাজ করি, তবে খুব শীঘ্রই সারা দেশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করা সম্ভব।

কর্মকর্তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পারিবারিক ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, পরিবারের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে শতভাগ দায়বদ্ধ থাকতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেন নিরবচ্ছিন্ন জনসেবা নিশ্চিত থাকে, সে লক্ষ্যে সবাইকে সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে বিকল্প কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যাতে সেবাগ্রহীতারা ভোগান্তিতে না পড়েন। কাজে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বক্তব্য শেষে তিনি ময়মনসিংহকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আনুষ্ঠানিক অধিবেশন শেষে নবনির্বাচিত কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দোয়া, মিলাদ মাহফিল ও পারস্পরিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ज़िला समाचार বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 47 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ज़िला समाचार মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 55 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ज़िला समाचार প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 55 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ज़िला समाचार মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 47 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views