নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকচাপায় প্রাতঃভ্রমনে দুই পথচারী নিহত হয়েছে।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকচাপায় প্রাতঃভ্রমনে দুই পথচারী নিহত হয়েছে।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকচাপায় প্রাতঃভ্রমনে দুই পথচারী নিহত হয়েছে।..
নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকচাপায় প্রাতঃভ্রমনে দুই পথচারী নিহত হয়েছে।..
ছবি: সংগৃহীত
শনিবার ভোরে সদর উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের গোকুন্ডা ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের ফকিরের তকেয়া, বালাপাড়া এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে, প্রাতঃভ্রমনে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে ঘটন..

 

লালমনিরহাট প্রতিনিধি:

শনিবার ভোরে সদর উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের গোকুন্ডা ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের ফকিরের তকেয়া, বালাপাড়া এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে, প্রাতঃভ্রমনে থাকা দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম (৬০) নামে ২জন নারী নিহত হন। নিহত ফজিলা বেগম বালাপাড়া এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম আজিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের ফকিরের তকেয়া এলাকায় প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলা বেগম ও জহিলা বেগম নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ট্রাক চালক, হেলপারকে আটক করেন এবং পুলিশে খবর দেয়।

পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহগুলো তাদেরহস্তান্তর করা হয়েছে। ট্রাক চালক, হেলপারকে ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

コメントがありません


News Card Generator