উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও-এসিল্যান্ড | আই নিউজ বিডি

উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও-এসিল্যান্ড

উজিরপুর প্রতিনিধিঃ
Eidok-এ শেয়ার
উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও-এসিল্যান্ড
ছবি: সংগৃহীত

উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার কালীর বাজার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও এসিল্যান্ড উম্মে সালমা খানুন। ১০ অক্টোবর বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং উজিরপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।এসময় স্থানীয় বাসিন্দা,ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ বাড়ি,দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরো বলেন শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত জাসাস বরিশাল জেলা দক্ষিণের সদস্য সচিব আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা,উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার,সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম ফকির,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারণ সম্পাদক সরদার সোহেল,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ,সহ-সভাপতি মোঃ মোস্তফা জামান সুমন বালী,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আহাদ সুমন,সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন,প্রচার সম্পাদক মোঃ সুজন হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

কেরালা থেকে পীরগঞ্জে ভালোবাসার সফর: ভিনদেশি বধূকে দেখতে গ্রামজুড়ে কৌতূহল Internationaal কেরালা থেকে পীরগঞ্জে ভালোবাসার সফর: ভিনদেশি বধূকে দেখতে গ্রামজুড়ে কৌতূহল 45 Views মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী রাজনের মৃত্যু: ২৬ দিনের সন্তানের পিতৃহীন হওয়ার করুণ পরিণতি Internationaal মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী রাজনের মৃত্যু: ২৬ দিনের সন্তানের পিতৃহীন হওয়ার করুণ পরিণতি 64 Views ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি Internationaal ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি 61 Views যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল Internationaal যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল 53 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল Internationaal শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল 109 Views ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা Internationaal ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা 79 Views পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত Internationaal পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত 82 Views