গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা..

Md Sale avatar   
Md Sale
গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা..
গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা..
ছবি: সংগৃহীত
গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিকাশ পরিবেশকের (ডিষ্ট্রিবিউটর) ক্যাশ ম্..

গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিকাশ পরিবেশকের (ডিষ্ট্রিবিউটর) ক্যাশ ম্যানেজারকে গুলি করে দুই বস্তা ভর্তি নগদ ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনার ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। উদ্ধার করা সম্ভব হয়নি ছিনতাই হওয়া বিপুল পরিমাণ টাকা কিংবা আটক হয়নি ঘটনার সাথে জড়িত কেউ।

​তবে ঘটনার তদন্ত এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) সকালে বিকাশের ক্যাশ ম্যানেজার প্রতিনিধি দল সিএনজিচালিত অটোরিকশা যোগে টাকা নিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় ক্যাশ ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সাথে থাকা দুই বস্তায় রাখা মোট ২ কোটি ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয় সশস্ত্র ছিনতাইকারীরা।

​পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় ক্যাশ ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

​এ বিষয়ে শ্রীপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধীদের চিহ্নিত করতে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে একাধিক আলামত সংগ্রহসহ পুলিশের একাধিক টিম জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator