গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি… | আই নিউজ বিডি

গাজীপুর

গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা

গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিকাশ পরিবেশকের (ডিষ্ট্রিবিউটর) ক্যাশ ম্..
Eidok-এ শেয়ার
গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা
ছবি: সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই: ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, উদ্ধার হয়নি টাকা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিকাশ পরিবেশকের (ডিষ্ট্রিবিউটর) ক্যাশ ম্যানেজারকে গুলি করে দুই বস্তা ভর্তি নগদ ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনার ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। উদ্ধার করা সম্ভব হয়নি ছিনতাই হওয়া বিপুল পরিমাণ টাকা কিংবা আটক হয়নি ঘটনার সাথে জড়িত কেউ।

​তবে ঘটনার তদন্ত এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) সকালে বিকাশের ক্যাশ ম্যানেজার প্রতিনিধি দল সিএনজিচালিত অটোরিকশা যোগে টাকা নিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় ক্যাশ ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সাথে থাকা দুই বস্তায় রাখা মোট ২ কোটি ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয় সশস্ত্র ছিনতাইকারীরা।

​পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় ক্যাশ ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

​এ বিষয়ে শ্রীপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধীদের চিহ্নিত করতে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে একাধিক আলামত সংগ্রহসহ পুলিশের একাধিক টিম জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 33 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 42 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 36 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 ভিউ