স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীকে জয়ী করতে হবে : ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সেন।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীকে জয়ী করতে হবে : ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সেন।..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীকে জয়ী করতে হবে : ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন                    সেন।..
স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীকে জয়ী করতে হবে : ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন                    সেন।..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাটে খানপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, খান মনিরুল ইসলাম, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, শরিফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল, আসাফউদ্দৌলা জুয়েল, ডালিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির। হাওলাদার শরিফুল ইসলাম লিটু, সাংবাদিক মীরানুজ্জামান মিরন, হাওলাদার কবির হোসেন, শেখ মিজানুর রহমান,, মাহাতাব শেখ, শেখ হাফিজুর রহমান, শেখ আনোয়ার হোসেন, শেখ মনিরুজ্জামান, রিয়াজুল ইসলাম খোকন, আবুল হোসেন বুলু, রাকিবুল ইসলাম লিটন, অহিদ গাজী, আজিজুর রহমান, মোস্তাক শেখ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ শামীম হাওলাদার, দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বিগত নির্বাচনে যারা সামান্য টাকার লোভ সামলাতে পারেন নাই, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন কিভাবে? লোভ সংবরণ করতে হবে। দলীয় সিদ্ধান্ত মেনে সংগঠনকে মজবুত করতে হবে। সদর থানার মধ্যে খানপুর ইউনিয়নে সর্বপ্রথম ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হচ্ছে। এর আগে কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে এই ইউনিয়নে। ইউনিয়নে ওয়াটার রিজার্ভার করা হচ্ছে। আপনারা তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী না করলেও তিনি এই ইউনিয়নের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Комментариев нет


News Card Generator