আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু মিয়ার স্ত্রীর ইন্তেকাল । সর্বস্তরে শোঁকের ছায়া :.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু মিয়ার স্ত্রীর ইন্তেকাল । সর্বস্তরে শোঁকের ছায়া :..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু মিয়ার স্ত্রীর ইন্তেকাল । সর্বস্তরে শোঁকের ছায়া :..
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু মিয়ার স্ত্রীর ইন্তেকাল । সর্বস্তরে শোঁকের ছায়া :..
ছবি: সংগৃহীত
তিনি শুক্রবার সকাল ৯ টায় হটাৎ অশুস্থ হয়ে গেলে সাথে সাথে আখাউড়া হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেন।..

আফজল খান শিমুল :


শুক্রবার সকাল ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির ) সভাপতি , আলহাজ্ব জয়নাল আবেদিন আব্দু সাহেবের স্ত্রী (৬৫) গুরুতর অসুস্থ হয়ে গেলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে আখাউড়ায় নেমে আসে গভীর শোঁকের ছায়া । শোঁক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে দলীয় লোকজন ছাড়াও দূর-দূরান্ত থেকে তার আত্মীয় স্বজন গুণগ্রাহীরা আব্দু মিয়া ও তার পরিবারকে শান্তনা দেয়ার জন্য তার আখাউড়া পৌরসভাধীন নারায়নপুর বাইপাসের বাসভবনে হাজির হন।

বাদ আছর মরহুমার বাড়ির সামনে বাইপাস রোডে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

........মুশফিকুর রহমান এমপির শোঁক প্রকাশ .......

আর এদিকে কসবা - আখাউড়ার সাংসদ , অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু মিয়ার স্ত্রীর প্রয়ানে গভীর শোঁক ও সমবেদনা জানিয়েছেন ।


এক শোঁক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোঁক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator