কচুয়ায়  যুবদল নেতা নাছির উদ্দিন প্রধান ও  আজিজুল ইসলামকে জড়িয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায়  যুবদল নেতা নাছির উদ্দিন প্রধান ও  আজিজুল ইসলামকে জড়িয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায়  যুবদল নেতা নাছির উদ্দিন প্রধান ও  আজিজুল ইসলামকে জড়িয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ..
কচুয়ায়  যুবদল নেতা নাছির উদ্দিন প্রধান ও  আজিজুল ইসলামকে জড়িয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ..
ছবি: সংগৃহীত
অন্যদিকে এলাকাবাসী মাদক ব্যবসায়ী চোর রাসেল ও তার মা মামাবাজ রাশেদা বেগমকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলার বাহিনীর প্রতি অনুরোধ জানান।..

মোঃ রায়হান মিয়া,কচুয়া ( চাঁদপুর)প্রতিনিধি:

কচুয়ায় মাদক ব্যবসা,অটোরিক্সা ও বাড়ির মালামাল চুরির ঘটনায় সামাজিকভাবে প্রতিবাদ করায় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে  হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাউলা চৌরাস্তা মোড় এলাকায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আজিজুল ইসলামকে জড়িয়ে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ওই মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে অসংখ্য নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,  ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল কাদের, শ্রীরামপুর ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনির হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক গাজী শাহ আলম, বিএনপি নেতা ফারুক হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন , আইনগিরি গ্রামের মাদক ব্যবসায়ী,চোর রাসেল এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে কচুয়া থানা একাধিক মামলা রয়েছে। বর্তমানে চুরির মামলায় জেলা  হাজতে রয়েছে। সাম্প্রতিক সময় চোর রাসেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে এলাকার এক অসহায় ব্যক্তির অটোরিকশা চুরি করে বিক্রি করে ফেলে।  রাসেল এলাকায় মানুষের বসত ঘরে ঢুকে  মালামাল  চুরির অভিযোগে স্থানীয় লোকজন গ্ৰাম্য সালিশে বিচার করলে তার মা মাদক ব্যবসায়ী রাশেদা বেগম বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে জড়িয়ে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। মাদক ব্যবসায়ী ও চোর রাসেলের বিরুদ্ধে কেউ কিছু বললে মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধামকি প্রদান করে থাকে। এলাকার মানুষ তাদের বিষয়ে অতিষ্ট হয়ে আজকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। 
তারা আরো বলেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান  দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ও সুনামের সাথে ব্যবসা-বাণিজ্য করে আসছে। এলাকায়  সামাজিক কর্মকান্ডে প্রতিনিয়ত পাওয়া যায় তাকে।
 মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ ও বিভিন্ন চুরি,ছিনতাই ও ডাকাতির ঘটনায় সামাজিকভাবে প্রতিরোধ করায় আজকে এই মিথ্যা মামলা দিয়ে নাছির উদ্দিন ও আজিজুল ইসলামকে হয়রানি শুরু করছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাদক ব্যবসায়ী চোর রাসেল ও তার মা রাশেদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন ও আইনশৃঙ্খবাণীর কাছে দাবি জানিয়েছেন।
মামলার সাক্ষী গ্রাম্য ডাক্তার সেলিম হোসেন ও দুলু মিঞা জানান, মিথ্যা মামলা না জানিয়ে আমাদেরকে সাক্ষী করা হয়েছে। নাসির উদ্দিন প্রধান ও আজিজুল ইসলাম অত্যন্ত একজন ভালো মনের মানুষ। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তারা জড়িত রয়েছে। রাসেল হোসেন নিয়মিত এলাকায় মাদক ব্যবসা করে আসছে এবং গ্রামে মানুষের বসতবাড়িতে ঢুকে চুরিদারিসহ ও নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। বর্তমানে চুরির অপরাধে রাসেল জেলখানা রয়েছে। এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের পাশাপাশি মামলাবাজ রাশেদা বেগম ও তার ছেলে রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাদী রাসেদা বেগমের ভাই তাজুল ইসলাম জানান, আমার ভাগিনা রাসেল মাদকের সাথে সম্পৃক্ততা রয়েছে। এলাকায় বিভিন্নভাবে চুরিদারি করে আসছে। এ নিয়ে তার অনেক গ্রাম্য সালিশ হয়েছে। নাসির ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। নাসির ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। 
অন্যদিকে এলাকাবাসী মাদক ব্যবসায়ী চোর রাসেল ও তার মা মামাবাজ রাশেদা বেগমকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলার বাহিনীর প্রতি অনুরোধ জানান।

ছবি: কচুয়ায় দুই যুবদল নেতার জড়িয়ে মিথ্যা মামলার প্রত্যাহার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator