কচুয়ায় নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকির.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকির..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকির..
কচুয়ায় নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকির..
ছবি: সংগৃহীত
স্থানীয়দের প্রত্যাশা, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকির নিজের উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে রহিমানগর-টু-মাধাইয়া প্রধান সড়কের সংস্কারকাজ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

স্থানীয় জনসাধারণের চলাচল সহজ করা এবং সড়কের ভোগান্তি কমানোর লক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। সড়কের বিভিন্ন স্থানে চলাচলে সমস্যা থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। এমন পরিস্থিতিতে মোঃ হুসাইন জাকির নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেন।
তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। জনস্বার্থে ব্যক্তিগত অর্থ ব্যয় করে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় অনেকে তাঁর প্রশংসা করছেন।

 তাঁদের মতে, এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ ও জনসেবামূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১০ নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুসাইন জাকিরের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে তাঁর এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অনেকে।

স্থানীয়দের প্রত্যাশা, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator