কালাইয়ে আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলার কর্মী সমাবেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলার কর্মী সমাবেশ..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলার কর্মী সমাবেশ..
কালাইয়ে আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলার কর্মী সমাবেশ..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলার কর্মী সমাবেশ

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আবুল খয়ের গোলাম মওলার নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর গ্রামের আব্দুল আলিম আকন্দের চাতালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এবং ইমরান মন্ডলের সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আবুল খয়ের গোলাম মওলা।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খয়ের গোলাম মওলা বলেন, আজকের কর্মী সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতিই আমার জনপ্রিয়তার প্রমাণ। আমি অতীতে আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কালাই থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলাম। আমি বিশ্বাস করি, দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তা মূল্যায়ন করবে এবং আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।

তিনি আরও বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আহম্মেদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনায়েত মওলা সবুজ, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছামচুল ইসলাম সরকার।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator