কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী..
কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী..
ছবি: সংগৃহীত
কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, সরকার একটি জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে। এ ব্যবস্থায় স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার ঢাকার শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের কর্তৃত্ববাদী মনোভাব পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। সাধারণ মানুষের জন্য সরকারি অফিসের দরজা সব সময় খোলা রাখতে হবে।

নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মো. আব্দুল বারী বলেন, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এ জন্য সব কর্মকর্তাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের সহজে কৃষি উপকরণ ও আর্থিক সুবিধা প্রদান, সারা দেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খাল খনন কার্যক্রম চলছে। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভ্যাট ও কর আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। ভবিষ্যতে সরকারের সামর্থ্য অনুযায়ী তাঁদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে।

আধুনিক প্রযুক্তিতে দক্ষতার তাগিদ

নতুন কর্মকর্তাদের মধ্যে বিশেষায়িত শিক্ষাগত পটভূমির সংখ্যা বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ সংগ্রহ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে। সব কর্মকর্তার জন্য ন্যূনতম একটি মৌলিক প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। অনুষ্ঠানে কোর্স পরিচালক মো. গোলাম মাওলা, প্রশিক্ষণার্থী এবং মন্ত্রণালয় ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator