উজিরপুর রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ নাসির উদ্দিন শরিফকে সভাপতি ও সরদার সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে জহির খানকে সম্মানিত সদস্য, সৈয়দ মাহামুদ সবুজ, মোস্তফা জামান সুমন বালী ও মোঃ জিয়াউল করিমকে সহ-সভাপতি, আহাদ হোসেন সুমন ও মেহেদী হাসান ভূঁইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, ফারদিন আহমেদ নিয়াজকে সাংগঠনিক সম্পাদক, সাফাউল সম্রাটকে কোষাধ্যক্ষ, সুজন হাওলাদারকে প্রচার সম্পাদক, মোরশেদ আহমেদকে সহ-প্রচার সম্পাদক, মিজানুর রহমান মিঠুকে দপ্তর সম্পাদক, নাইম শিকদারকে ক্রীড়া সম্পাদক, এম গোফরানকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং লালন ফকিরকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সরদার মাইনুল, হাফিজুর রহমান প্রিন্স, সানজিদুল মিঠু, এস এম আকাশ ও জাহিদ হোসেন রানাসহ সদস্য হিসেবে নয়ন, স্বাধীন, জাহাঙ্গীর হোসেন ও নুরুল্লাহ নির্বাচিত হয়েছেন।