আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বর্ণিল আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বর্ণিল আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন  বর্ণিল আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অ..
আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন  বর্ণিল আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অ..
ছবি: সংগৃহীত
আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণিল আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অভিযান..

আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণিল আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিচ্ছন্নতা অভিযান

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হাসানাহ স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাস-৪ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শহরে পরিচ্ছন্নতা অভিযান, তৃষ্ণার্ত পথিকদের শরবত পান করানো, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনোদনের আয়োজন করা হয়।

সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান জুয়েল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, প্রতিষ্ঠানের পরিচালক ইত্তাশাম-উল হক মিম ও উপদেষ্টা ফজলুল হক চৌধুরীসহ অন্যরা।

পরে ক্ষুদে প্রতিভা উৎসব, ইংলিশ অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১১টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে শুরু হয় শিশুদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে একজন শিশু বিশেষজ্ঞ, একজন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং একজন গাইনি ও অবস বিশেষজ্ঞ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। দুটি হাতি ও দুটি ঘোড়া সাজিয়ে শহর প্রদক্ষিণের পাশাপাশি জেডি ফিলিং স্টেশন থেকে গুয়াগাঁও মোড় পর্যন্ত সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন প্রতিষ্ঠানের হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। এ সময় ক্লান্ত ও তৃষ্ণার্ত পথিকদের শরবত পান করানো হয়।

পরে স্থানীয় ফানসিটি শিশু পার্কে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত বিনোদনের আয়োজন করা হয়। এছাড়া অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক ইত্তাশাম-উল-হক বলেন, “শিক্ষা হোক জ্ঞানের আলো, নৈতিকতা হোক জীবনের ভিত্তি”—এই প্রত্যয়কে ধারণ করে আল-হাসানাহ স্কুল এন্ড কলেজ গৌরবময় পথচলার ১৫তম বছরে পদার্পণ করেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৫ বছর হয়তো সময়ের বিচারে খুব দীর্ঘ নয়; তবে একটি আদর্শ ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে সৎ, নৈতিক, শৃঙ্খলাবোধসম্পন্ন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। প্রকৃত শিক্ষা মানুষের চিন্তা ও বিবেককে জাগ্রত করে এবং নৈতিক শিক্ষা সেই জ্ঞানকে সঠিক পথে পরিচালিত করে।

Keine Kommentare gefunden


News Card Generator