ভালুকা পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মতিউর রহমান পাঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকা পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মতিউর রহমান পাঠান..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মতিউর রহমান পাঠান..
ভালুকা পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মতিউর রহমান পাঠান..
ছবি: সংগৃহীত
স্থানীয় নাগরিকদের জন্য টোকেন মূল্যে দিনে তিন বেলা খাবারের ব্যবস্থা করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তিনি। মতিউর রহমান পাঠানের ঘোষণায় পৌরসভার পরিবেশ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিয়ে এক..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মতিউর রহমান পাঠান। ‘ইনসাফ, উন্নয়ন ও সুশাসন; ভালুকা পৌরবাসীর প্রত্যাশা পূরণ’ স্লোগানে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। মেয়র নির্বাচিত হলে পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও মানবিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তাঁর ঘোষিত পরিকল্পনায় সবুজায়ন, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বার্তায় মতিউর রহমান পাঠান বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভালুকার শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সেই পারিবারিক ঐতিহ্য, নিজের শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক সংগঠনে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পৌরবাসীর প্রত্যাশা পূরণ করতে চান।

নিজের পরিচয় তুলে ধরে তিনি জানান, তাঁর বাবা কালিমুল্লাহ পাঠান ভালুকার সাবেক প্রধান শিক্ষক এবং সাবেক সেক্রেটারি, ভালুকা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। তাঁর চাচা মরহুম মৌলবী মো. সফিউল্লাহ পাঠান ভালুকা হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক ছিলেন। মতিউর রহমান পাঠান নিজে এমবিএ ডিগ্রিধারী এবং ভালুকা উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে বার্তায় উল্লেখ করেন। মেয়র নির্বাচিত হলে পুরো পৌরসভাকে সবুজ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মতিউর রহমান পাঠান। তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে প্রতিটি বাড়িতে সবুজায়নে উৎসাহ দেওয়া, পর্যাপ্ত পার্ক স্থাপন, দৃষ্টিনন্দন লেক নির্মাণ এবং কৃত্রিম জলপ্রপাত ও পাহাড় তৈরির উদ্যোগ। পাশাপাশি নদী, খাল ও জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

যোগাযোগব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিয়ে তিনি পৌরসভার বিভিন্ন সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মতে, জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে সড়কব্যবস্থা উন্নত করা প্রয়োজন। এ ছাড়া পৌরসভার নকশা বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং পরিবেশবান্ধব স্থাপনা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। স্বাস্থ্যসেবা খাতে ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু, একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল স্থাপন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়ার জন্য কনসালটেশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেছেন মতিউর রহমান পাঠান।

এ ছাড়া বিনামূল্যে প্রাকৃতিক প্রসবসেবা এবং ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মতিউর রহমান পাঠান তাঁর বার্তায় সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তাঁর ঘোষিত অঙ্গীকারে জুলুম ও অনিয়ম বন্ধ করার কথাও রয়েছে। এ ছাড়া স্থানীয় নাগরিকদের জন্য টোকেন মূল্যে দিনে তিন বেলা খাবারের ব্যবস্থা করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তিনি। মতিউর রহমান পাঠানের ঘোষণায় পৌরসভার পরিবেশ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিয়ে একাধিক পরিকল্পনা উঠে এসেছে। 

Ingen kommentarer fundet


News Card Generator