দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..

Abdussattar avatar   
Abdussattar
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
“চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। ..

 

দিনাজপুর প্রতিনিধি
“চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুরের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিতে নিয়মিত চোখ পরীক্ষা, চক্ষু রোগ প্রতিরোধ ও দৃষ্টি সুরক্ষার বিষয়ে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।


র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সংক্রমণসহ বিভিন্ন রোগের কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। বক্তারা শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা, বয়স্কদের বয়সজনিত চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। চোখে কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। চোখের যত্ন শুধু চিকিৎসার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও মানুষের জীবনমানের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। বিশ্ব দৃষ্টি দিবসের কর্মসূচির মাধ্যমে দিনাজপুরে সর্বস্তরের মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষার বিষয়ে সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।


দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদসহ সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

Nema komentara


News Card Generator