দৌলতপুরে এলজিইডি’র কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

****
مشاركة على Eidok
দৌলতপুরে এলজিইডি’র কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান
الصورة: مجمّعة

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুদক।

 মঙ্গলবার দুপুর ১টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা-রিফাইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তারা এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হক সহ অন্যান্য কর্মকর্তা।  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, কমিশনের অনুমতি সাপেক্ষে আমরা সরেজমিন তদন্তে এসেছি।

অভিযোগ ছিল প্রকল্পের কাজে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দায়সারাভাবে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্পটে সড়কের দৈঘ্য-প্রস্থ, হেজিং, প্যলাসাইট পরীক্ষা নিরীক্ষা করেছি।

পাশাপাশি কাজের স্যাম্পুল ও মেটারিয়াল্স নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষা সাপেক্ষে এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি তা যাচাই-বাছাই সাপেক্ষে কমিশনে রিপোর্ট দাখিল করা হবে।

দুদকের অভিযান চলাকালে দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক উপস্থিত ছিলেন। তিনি জানান, এটি ঘুর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এই প্রকল্পের চুক্তিমূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ ৫১ হাজার টাকা। কাজটা শেষ হওয়ার কথা ছিল ২৪ অক্টোবর ২০২৪। পরবর্তীতে ঠিকাদার টাইম এক্সটেনশনের আবেদন করলে বিধি মোতাবেক সদর দপ্তরে প্রেরণ করা হয়। টাইম এক্সটেনশন হওয়ায় কাজটি চলমান আছে। ৫ আগষ্টের পরে ঠিকাদার পরিবর্তন হওয়ার কারনে টাইম এক্সটেনশন করা লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা أخبار المنطقة ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 33 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি أخبار المنطقة গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 45 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল أخبار المنطقة গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 67 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন أخبار المنطقة বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 52 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী أخبار المنطقة ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 47 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড أخبار المنطقة চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 56 Views প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ أخبار المنطقة প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 99 Views