দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতির প্রেক্ষাপটে সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কর্মসূচির অংশ হিসেবে আজ (০৮ অক্টোবর) বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
৪ অক্টোবর থেকে শুরু হওয়া ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা তৈরি সপ্তাহ (৪-১০ অক্টোবর) উপলক্ষ্যে জামায়াত প্রতিনিধি দল কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো: শাহিনুর আলম।
পরিদর্শনকালে প্রধান অতিথি ও প্রতিনিধি দলের সদস্যগণ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করেন। একই সাথে মশার বংশবৃদ্ধি রোধ, সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।
কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু রোগীদের সেবায় সহায়তার উদ্যোগ ও পানীয়সহ বিভিন্ন ধরনের ফল বিতরণ কার্যক্রম চালানো হয়।
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম, নায়েবে আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি আরমান হোসেন, পৌর সভাপতি শাফিউল ইসলাম সানা এবং পৌর সহ-সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসহ উপজেলার অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান পর্যালোচনা ও ভর্তি থাকা রোগীদের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সকলকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।