সিংড়ায় ভুয়া চিঠি দিয়ে প্রতারণার অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় ভুয়া চিঠি দিয়ে প্রতারণার অভিযোগ

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় ভুয়া চিঠি দিয়ে প্রতারণার অভিযোগ
সিংড়ায় ভুয়া চিঠি দিয়ে প্রতারণার অভিযোগ
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান ইউএনওর

 

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় বিভিন্ন মাদ্রাসায় কথিত ভুয়া চিঠি পাঠানোর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউএনও সিংড়া, সিংড়া, নাটোর নামের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি ‘এম. ফয়সাল আমিন চৌধুরী’ নামে একজন ব্যক্তির স্বাক্ষরে বিভিন্ন মাদ্রাসায় চিঠি পাঠানো হচ্ছে। ওই চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব চিঠি ভুয়া এবং ওই ব্যক্তির মাধ্যমে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের কোনো চিঠি বা ফোন পাওয়া গেলে তাতে বিভ্রান্ত না হয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যোগাযোগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এমন সতর্কবার্তার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অপরিচিত ব্যক্তি বা ভুয়া চিঠির মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন বা তথ্য প্রদান না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator