কুষ্টিয়া

কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

****
Поделиться в Eidok
কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Фото: из открытых источников

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র মো. আল আমিনের (১৫) মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আলামিন ওই উপজেলার সাহেবনগর গ্রামের মো.আজিজুলের ছেলে। এর আগে দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় আলামিন। স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলামিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়।

এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Районные новости ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 33 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Районные новости গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 45 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Районные новости গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 67 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Районные новости বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 52 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Районные новости ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 47 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Районные новости চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 56 Views প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ Районные новости প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 99 Views