নারায়ণপুর শেখপাড়া প্রাথমিক  বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত

নারায়ণপুর শেখপাড়া প্রাথমিক  বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত..
اشتراک‌گذاری در Eidok
নারায়ণপুর শেখপাড়া প্রাথমিক  বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত
عکس: گردآوری‌شده

নারায়ণপুর শেখপাড়া প্রাথমিক  বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মিড ডে মিল অনুষ্ঠিত
আসাদুজ্জামান, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মা ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর নারায়ণপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।  
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: রাহিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এম এ এস রবিউল ইসলাম সবুজ।  
সভায় সভাপতিত্ব করেন নারায়ণপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোছা: শিরীন বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাম, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ফয়জুল ইসলাম এবং সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।  
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রাহিম উদ্দীন শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শুধু বিদ্যালয়ে পাঠদানই যথেষ্ট নয়, বাড়িতেও শিশুদের পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। মায়েদের সচেতনতা ও সম্পৃক্ততা শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উচ্চ যোগ্যতার কথা উল্লেখ করে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, "প্রাথমিকে যারা সরকারি চাকরিতে যোগ দেন, তারা হাজার হাজার প্রতিযোগীর সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে শিক্ষক হন। অন্যদিকে যারা প্রতিযোগিতায় পারেন না, তারা কেজি বা প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষকতা করেন। অথচ আপনারা টাকা খরচ করে সন্তানদের তাদের কাছেই পড়াচ্ছেন; অন্যদিকে বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিকে বিনামূল্যে সব সুবিধা ও উপবৃত্তি দেওয়া সত্ত্বেও আপনারা এখানে সন্তানদের নিয়মিত পাঠাতে চান না।" তিনি অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠানোর আহ্বান জানান।
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে নানা দিকনির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: শিরীন বেগম সভায় উপস্থিত হওয়ার জন্য মা ও অভিভাবকদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে 'মিড ডে মিল' কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ফয়জুল ইসলামের নিজস্ব তত্ত্বাবধান ও অর্থায়নে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য বিশেষ মিড ডে মিলের আয়োজন করা হয়।
মিড ডে মিল চালু প্রসঙ্গে প্রধান অতিথি জনাব মো: রাহিম উদ্দীন জানান, বর্তমানে ঠাকুরগাঁও জেলার মধ্যে কেবল বালিয়াডাঙ্গী উপজেলায় 'মিড ডে মিল' চালু রয়েছে। তবে আগামী জানুয়ারি মাসের পর থেকে পীরগঞ্জসহ জেলার সকল উপজেলায় এবং এই স্কুলেও নিয়মিতভাবে সরকারি মিড ডে মিল চালু করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত ও দৃঢ় আশা প্রকাশ করেন।
আসাদুজ্জামান 
, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত اخبار منطقه মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ اخبار منطقه নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা اخبار منطقه প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন اخبار منطقه মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ اخبار منطقه ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা اخبار منطقه হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী اخبار منطقه জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views