বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু..

M.A Hossain avatar   
M.A Hossain
বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু..
বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু..
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান আবদুল মন্নান জানু।সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত বর্ধিত সভায় তাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান প্রভাতী রানী বিশ্বাস কবিতা। সভায় প্রধান উপদেষ্টা আলহাজ্ব তুহিনুর রহমান নুরু হাজী, উপদেষ্টা জসিম সরদার, নির্বাহী পরিচালক মোতালেব খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, পরিচালক (অর্থ) মনিমোহন বিশ্বাস, পরিচালক রফিক চিশতী, নুরে আলম, বাবুল সরদার, সন্তোষ চন্দ্র দাস, দ্বীন ইসলাম, ফারুক হোসেন, সোহরাব হোসেন, রাজিব, সেলিম মাইজভান্ডারী, ঝন্টু মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবদুল মন্নান জানু মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামের মুছা হাজী মুন্সি বাড়ির মরহুম আবু তৈয়বের ছেলে। তিনি ২০১২ সাল থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন দায়িত্ব পাওয়ার পর আবদুল মন্নান জানু মানবকল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি তার দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। এ কাজে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator