৩০ পিস ইয়াবাসহ কালাইয়ে আটক ১
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসাইন আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামে এ অভিযান চালানো হয়। জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হোসাইন আলীকে আটক করা হয়।
আটক হোসাইন আলী উপজেলার মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামের আব্দুল মজিদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছত্রগ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোসাইন আলীকে আটকের পর তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাকে আটকের সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিয়ে মব সৃস্টির চেস্টা করলে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হোসাইন আলীকে আটক করা হয়।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছত্রগ্রাম থেকে হোসাইন আলীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩০ পিস ইয়াবাসহ কালাইয়ে আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Keine Kommentare gefunden