আরশিনগরে বাড়ি মালিক কল্যাণ সংস্থা ও ইবনে সিনা ট্রাস্টের ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আরশিনগরে বাড়ি মালিক কল্যাণ সংস্থা ও ইবনে সিনা ট্রাস্টের ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত..

Salauddin Akbar avatar   
Salauddin Akbar
আরশিনগরে বাড়ি মালিক কল্যাণ সংস্থা ও ইবনে সিনা ট্রাস্টের ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত..
আরশিনগরে বাড়ি মালিক কল্যাণ সংস্থা ও ইবনে সিনা ট্রাস্টের ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
আরশিনগর বাড়ি মালিক কল্যাণ সংস্থা এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..
 
সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ ,ঢাকা
 

আরশিনগর বাড়ি মালিক কল্যাণ সংস্থা এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরশিনগর এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা চালুর বিষয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়।
 
উক্ত মতবিনিময় সভায় ইবনে সিনা ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ও এসিস্ট্যান্ট ম্যানেজার। অন্যদিকে আরশিনগর বাড়ি মালিক কল্যাণ সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করেন সংস্থার সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
ও সিনিয়র সাংবাদিকদ্বয় মূঈদ খন্দকার ও শাহাদাত স্বপন ।
সভায় বক্তারা বলেন, আজকের এই আলোচনার মাধ্যমে আগামীতে আরশিনগর বাড়ি মালিক কল্যাণ সংস্থার সদস্যদের জন্য ইবনে সিনা আরশিনগর শাখার মাধ্যমে মানসম্মত চিকিৎসা ও বিশেষ স্বাস্থ্যসেবা চালু করার ক্ষেত্রে একটি দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সেতু বন্ধন তৈরি হলো।
উভয় পক্ষই এই যৌথ উদ্যোগকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করেন এবং ইবনে সিনা ট্রাস্টের সকল সেবামূলক কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
No se encontraron comentarios


News Card Generator