কুলাউড়ায় ২২৬ মণ্ডপে দুর্গাপূজা, প্রস্তুত প্রশাসন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুলাউড়ায় ২২৬ মণ্ডপে দুর্গাপূজা, প্রস্তুত প্রশাসন

Satyajit Das avatar   
Satyajit Das
কুলাউড়ায় ২২৬ মণ্ডপে দুর্গাপূজা, প্রস্তুত প্রশাসন
কুলাউড়ায় ২২৬ মণ্ডপে দুর্গাপূজা, প্রস্তুত প্রশাসন
ছবি: সংগৃহীত
কুলাউড়ায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ২২৬টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।..

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ,নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাশ, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ ও সাবেক আহ্বায়ক রেদোয়ান খান,উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাভ দে,সাধারণ সম্পাদক অজয় দাস,সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন,পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান দেব,সদস্য সচিব গৌরাঙ্গ দেব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল মুহিত বাবলুসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

তিনি দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য,এ বছর কুলাউড়া উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও ব্যক্তিগত উদ্যোগে মোট ২২৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator