দিনাজপুর জেলা তাঁতীদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুর জেলা তাঁতীদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন..

Abdussattar avatar   
Abdussattar
দিনাজপুর জেলা তাঁতীদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন..
দিনাজপুর জেলা তাঁতীদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।..

দিনাজপুর প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান ও সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন।
একই সঙ্গে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তাঁতীদল নেতারা।


নেতাবৃন্দরা বলেন, ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে দিনাজপুর জেলা তাঁতীদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে। নতুন কমিটির নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।এ সময় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীদের অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

 

 

Inga kommentarer hittades


News Card Generator