ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..

A R Khalid avatar   
A R Khalid
ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..
ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী জেলার ছাত্র কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আলী আজিম মোঃ আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক আশেক রায়হান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি মাসুদ রানা এবং ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ মীম। এ ছাড়া সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাওন বলেন, 'রাজশাহী জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা সমিতির অন্যতম লক্ষ্য। তিনি নবীনদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়ে নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। 

সভাপতির বক্তব্যে আলী আজিম মোঃ আবরার নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, 'শুধু একাডেমিক অর্জন নয়, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।' বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।

অতিথি শিক্ষকেরা নবীনদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং একাডেমিক ভিত্তি মজবুত করার পরামর্শ দেন। তাঁরা সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। এ ছাড়া নিয়মিত ক্লাস, অধ্যয়ন ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরামর্শ দেন।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে। নানা মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা উচিত। দায়িত্বশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতেও ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

বক্তারা রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator