বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ মাধ্যমিক(কারিগরি)পর্যায় গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ মাধ্যমিক(কারিগরি)পর্যায় গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ মাধ্যমিক(কারিগরি)পর্যায় গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ..
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ মাধ্যমিক(কারিগরি)পর্যায় গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ..
ছবি: সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষক হিসেবে তার এ অর্জনে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

 

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গুণী  শিক্ষক হিসেবে সম্মাননা ও  পুরস্কার অর্জন করেছেন চাঁদপুরের কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ, কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ।

 

শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়বদ্ধতা,পাঠদানে দক্ষতা ও সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ,শৃঙ্খলা এবং মানবিক গুণাবলীর চর্চাসহ শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বিজ্ঞান শিক্ষার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ১৯৮০ সালে নাটোর জেলার, সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নকালে তিনি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।পরে১৯৮৬ সালে চৌগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে  এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৯-৯০ সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে মৎস্য বিজ্ঞান অনুসদে ভর্তি হয়ে বিএসসি ফিশারিজ (অনার্স) ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ থেকে মাস্টার অভ সাইন্স(এমএস)ডিগ্রি অর্জন করেন।শিক্ষা ও পেশাগত জীবনে শিক্ষার মানোন্নয়নে দেশ-বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

২০০০ সালের ৮ মার্চ জেলা মৎস্য দপ্তর কিশোরগঞ্জে বায়োলজিস্ট পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেখানে প্রায় দুই বছর মাঠপর্যায়ে মাছ চাষের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি মাছ চাষের আধুনিক কলাকৌশল ও ব্যবস্থাপনা,‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং-১’ এবং ‘ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং-২’সহ মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন পাঠ্যবই রচনার পাশাপাশি একাধিক গবেষণামূলক প্রবন্ধও রচনা করেন।

পরবর্তীতে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা  হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর মতলব দক্ষিণে দায়িত্ব পালন করেন।

 

পরবর্তীতে ১৯/০৪/২০০৪ সালে শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শরীয়তপুরে চীফ ইন্সট্রাক্টর (ফিস কালচার)পদের মাধ্যমে শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন। পরে একই পদে  লক্ষ্মীপুর এবং পরবর্তীতে 

২০২১ সাল থেকে তিনি কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গুলবাহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পাঠদানে দক্ষতা, সৃজনশীল চিন্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে পরিচিতি লাভ করেন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ  কারিগরি ক্যাটাগরিতে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছেন। 

 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষক হিসেবে তার এ অর্জনে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

No se encontraron comentarios


News Card Generator