ফুটপাত দখল করলেই কঠোর ব্যবস্থা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা | আই নিউজ বিডি

ফুটপাত দখল করলেই কঠোর ব্যবস্থা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও দোহার পৌরসভা। আজ ৭ অক্টোবর, ২০২৬, বুধবার বেলা ১১টায় এ অভিযান শুরু হয়।..
Eidok-এ শেয়ার
ফুটপাত দখল করলেই কঠোর ব্যবস্থা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও দোহার পৌরসভা। আজ ৭ অক্টোবর, ২০২৬, বুধবার বেলা ১১টায় এ অভিযান শুরু হয়।
অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স মা-বাবার দোয়া এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, হাইলাইভ বেকারিকে ২ হাজার টাকা এবং বুলবুল কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফুটপাত দখল ও খাদ্যপণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় বুলবুল কনফেকশনারীকে জরিমানা করা হয়। এ সময় কয়েকটি অবৈধ স্থাপনাও সরিয়ে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাইদুল ইসলাম।
তিনি বলেন, ফুটপাত দখল নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। এ বিষয়ে আগে নোটিশ ও মাইকিং করা হয়েছে। এরপরও দখল না সরানোয় অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে শুধু জরিমানায় সীমাবদ্ধ থাকবে না। আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীদের ফুটপাত দখল না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাজার কমিটিকেও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।
ফুটপাত দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ دیگر দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 23 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল دیگر জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 23 Views গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা دیگر গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 44 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ دیگر অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 62 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা دیگر ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 199 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা دیگر বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 75 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ دیگر ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views