শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনে নির্দেশনায় ১নং সাচার ইউনিয়নে ৬ ওয়ার্ডে বজরীখলা গ্রামে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনে নির্দেশনায় ১নং সাচার ইউনিয়নে ৬ ওয়ার্ডে বজরীখলা গ্রামে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অন..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনে নির্দেশনায় ১নং সাচার ইউনিয়নে ৬ ওয়ার্ডে বজরীখলা গ্রামে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অন..
শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনে নির্দেশনায় ১নং সাচার ইউনিয়নে ৬ ওয়ার্ডে বজরীখলা গ্রামে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অন..
ছবি: সংগৃহীত
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন বলেন “শিক্ষামন্ত্রী  এহছানুল হক মিলনের নির্দেশনায় কচুয়ার বিভিন্ন এলাকায় জরুরি ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কাজের স্থান চিহ্নিত করা হচ্ছে। এরই ধা..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 


চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং  সাচার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বজরীখলা গ্রামে অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন।

সোমবার বজরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় 

বিদ্যালয়ের সভাপতি মাওলানা আহসান হাবিবের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকারের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন। 


অগ্রাধিকার ভিত্তিতে ৩নং বজরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও ঘগরাবাড়ি ব্রিজ এবং ঘোগড়ার বিলের খাল খননের কাজকে প্রাধান্য দিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাইরুল আবদিন স্বপন বলেন আমরা খুব দ্রুত এ তিনটি কাজকে করার চেষ্টা করব পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের সকল কাজ পূরণ করা হবে। 

পরিদর্শনকালে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম,চাঁদপুর জেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আস্কর আলী,বজরীখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার, ৬ নং বিএনপির সভাপতি শহীদ দেওয়ান, উপজেলা যুবদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, 
ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আলম প্রদান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,যুবদল নেতা আখতার হোসেন, মোস্তফা কামাল  দেওয়ান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাফিজ মজুমদার,সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া,মিজানুর রহমান প্রমোক। 

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন বলেন “শিক্ষামন্ত্রী  এহছানুল হক মিলনের নির্দেশনায় কচুয়ার বিভিন্ন এলাকায় জরুরি ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কাজের স্থান চিহ্নিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাচার ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছি। যেসব এলাকায় দ্রুত কাজ প্রয়োজন, সেগুলো তালিকাভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Geen reacties gevonden


News Card Generator