ইউএনও’র মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ এসআই জলিলের বিরুদ্ধে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইউএনও’র মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ এসআই জলিলের বিরুদ্ধে..

Md Sale avatar   
Md Sale
ইউএনও’র মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ এসআই জলিলের বিরুদ্ধে..
ইউএনও’র মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ এসআই জলিলের বিরুদ্ধে..
ছবি: সংগৃহীত
ইউএনও’র মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ এসআই জলিলের বিরুদ্ধে

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্থাপিত সিসিটিভি ..

ইউএনও’র মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ এসআই জলিলের বিরুদ্ধে

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্থাপিত সিসিটিভি মনিটরিং কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জলিলের বিরুদ্ধে। প্রশাসনের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার এমন অপকর্মে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তার গুরুত্বপূর্ণ উড়াল সেতুর নিচে নিত্যদিনের তীব্র যানজট নিরসন এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইউএনও’র সার্বিক তত্ত্বাবধানে সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটরিং কক্ষ স্থাপন করা হয়। এই কক্ষটি পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট লোকবলও নিয়োজিত ছিল।

​অভিযোগ উঠেছে, সিসিটিভি মনিটরিং কক্ষটি স্থাপনের বিষয়ে তাকে আগে থেকে কিছু না জানানো এবং অনুমতি না নেওয়ার অজুহাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এসআই জলিল। একপর্যায়ে তিনি ঘটনাস্থলে এসে কর্তব্যরতদের সাথে দুর্ব্যবহার করেন এবং কক্ষে থাকা আসবাবপত্র ও চেয়ার-টেবিল ভাঙচুর করে ঘরের বাইরে ফেলে দেন।

​উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার নির্দেশে জনস্বার্থে নেওয়া একটি মনিটরিং উদ্যোগে একজন উপপরিদর্শক পর্যায়ের কর্মকর্তার এমন হঠকারী আচরণ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যেখানে জনগণের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছেন, সেখানে একজন এসআইয়ের এমন এখতিয়ারবহির্ভূত পদক্ষেপ ও ক্ষমতার দাপট দেখানোর বিষয়টি চরম দায়িত্বজ্ঞানহীনতার সামিল বলে মনে করছেন স্থানীয়রা।

​এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত জানার জন্য এসআই জলিলের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

コメントがありません


News Card Generator