নোয়াখালীতে এলজিইডি অফিসে অনিয়ম পেয়েছে দুদক | আই নিউজ বিডি

নোয়াখালী

নোয়াখালীতে এলজিইডি অফিসে অনিয়ম পেয়েছে দুদক  

রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে দুর্নীতিসহ বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নোয়াখালীর কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন ক..
Eidok-এ শেয়ার
নোয়াখালীতে এলজিইডি অফিসে অনিয়ম পেয়েছে দুদক   
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে এলজিইডি অফিসে অনিয়ম পেয়েছে দুদক

 

 

রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে দুর্নীতিসহ বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নোয়াখালীর কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। তিন সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান। টিমের অন্য সদস্যরা হলেন- কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস  ও ইমরান হোসেন।

 

জানা গেছে, এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগতমান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বেলা ১১টায় কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযানে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

 

এ সময় কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়ে কাজ না করাসহ নানা অনিয়ম-অসঙ্গতি পায় এনফোর্সমেন্ট টিম। দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। সেইসঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা। দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে বলেন, কবিরহাট এলজিইডি অফিসে কিছু  অনিয়ম-অসঙ্গতি পেয়েছি। প্রকল্পের মেয়াদ শেষ কিন্তু কাজ হয়নি এবং কাজের সময় বৃদ্ধির কোনো পত্রও তারা দেননি।

 

এছাড়া বিভিন্ন প্রকল্পে কাজের অগ্রগতি দেখানো হলেও বাস্তবে তার মিল নেই। তাই আমরা বেশ কিছু কাগজপত্র নিয়ে এসেছি। সেগুলো যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য প্রেরণ করব। এ বিষয়ে কবিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী তাহমিনা শারমিন বলেন, আমাদের উপজেলা প্রকৌশলী মো. ইসলাম হোসেন স্যার নতুন এসেছেন।

 

দুদকের টিম আমাদের কিছু অসঙ্গতির কথা বলেছেন। এখানে কাগজপত্র না রাখায় তাদের আমরা উত্তর দিতে পারিনি। মূলত প্রকল্পের মেয়াদ শেষ হলে অথবা সময় বৃদ্ধির জন্য আমরা আবেদন করি। সেসব কাগজ দেখাতে পারিনি। এছাড়াও কাজের অগ্রগতির অর্থনৈতিক দিক জেলা অফিস দেখে, আমরা দেখি না।

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views