মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা..
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অমান্যের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাধবপুর থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানে আব্দুল মোত্তালিবকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে আইনানুগ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator