সিরাজগঞ্জে মাজারের দানবাক্সে মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে মাজারের দানবাক্সে মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে মাজারের দানবাক্সে মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা
সিরাজগঞ্জে মাজারের দানবাক্সে মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্সে তিন মাসে জমা পড়েছে ১০ লাখ ১৪ হাজার টাকা।..

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্সে তিন মাসে জমা পড়েছে ১০ লাখ ১৪ হাজার টাকা।

সোমবার জোহরের নামাজের পর দানবাক্সের তালা খুলে দিনভর টাকা গণনা করা হয়। গণনা শেষে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া যায়। পরে নিরাপত্তার জন্য টাকা তাড়াশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, নিয়ম অনুযায়ী তিন মাস পর দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছে। পাওয়া অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে। মাজারের উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি নিয়ম অনুযায়ী অসহায়-দরিদ্র মানুষের সহায়তায়ও এ অর্থ ব্যয় করা হয়।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, তিন মাস পর দানবাক্স খুলে ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী টাকা ব্যাংকে জমা রাখা হবে।

Ingen kommentarer fundet


News Card Generator