ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ ভুয়া কর্মকর্তা গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ ভুয়া কর্মকর্তা গ্রেফতার..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ ভুয়া কর্মকর্তা গ্রেফতার..
ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ ভুয়া কর্মকর্তা গ্রেফতার..
ছবি: সংগৃহীত
****

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

​মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে কোতয়ালী থানাধীন উত্তর কালীবাড়ি ও নীলটুলি এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

​এসআরবি সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৫:৩৫ ঘটিকায় উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক বিক্রয়ের সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয়। আস্তানায় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

​পরবর্তীতে সকাল ৮:৪৫ ঘটিকায় নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে দ্বিতীয় অভিযান চালিয়ে সাফায়েত আহমেদ (৩৬) নামে এক আসামিকে আটক করা হয়। আটক সাফায়েত ফরিদপুরের চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

​পরে সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২টি ককটেল, ১টি খেলনা রিভলবার, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি ওয়াকিটকি, ১টি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা, সেনাবাহিনীর ২টি ক্যাপ, এপিবিএন-এর ১টি ক্যাপ এবং সেনাবাহিনীর ১টি কোমর বন্ধনী (বেল্ট) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাফায়েত জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় পূর্বেও মাদক ও সন্ত্রাসবিরোধী দুটি মামলা রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো: শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এসআরবি’র এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Geen reacties gevonden


News Card Generator