ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ… | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ ভুয়া কর্মকর্তা গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
ফরিদপুরে এসআরবি’র পৃথক অভিযান: বিদেশি রিভলবার, ককটেল ও সেনাপোশাকসহ ভুয়া কর্মকর্তা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

​মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে কোতয়ালী থানাধীন উত্তর কালীবাড়ি ও নীলটুলি এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

​এসআরবি সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৫:৩৫ ঘটিকায় উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক বিক্রয়ের সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয়। আস্তানায় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

​পরবর্তীতে সকাল ৮:৪৫ ঘটিকায় নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে দ্বিতীয় অভিযান চালিয়ে সাফায়েত আহমেদ (৩৬) নামে এক আসামিকে আটক করা হয়। আটক সাফায়েত ফরিদপুরের চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

​পরে সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২টি ককটেল, ১টি খেলনা রিভলবার, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি ওয়াকিটকি, ১টি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা, সেনাবাহিনীর ২টি ক্যাপ, এপিবিএন-এর ১টি ক্যাপ এবং সেনাবাহিনীর ১টি কোমর বন্ধনী (বেল্ট) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাফায়েত জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় পূর্বেও মাদক ও সন্ত্রাসবিরোধী দুটি মামলা রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো: শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এসআরবি’র এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 11 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 9 ভিউ খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 57 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 41 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 44 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 74 ভিউ