কালীগঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের মৃত্যু

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের মৃত্যু
কালীগঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের মৃত্যু
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে বিএনপি নেতা নয়ন বাগমারের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য এবং দলের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা মোহাম্মদ ফজলুল হক নয়ন বাগমার আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম নয়ন বাগমার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদাবপুর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

শোকবার্তায় তিনি বলেন, নয়ন বাগমার ছিলেন দলের একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, সদালাপী ও সামাজিকভাবে মিশুক একজন মানুষ। দলের প্রতি তাঁর অবদান নেতাকর্মীরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

এ কে এম ফজলুল হক মিলন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, নয়ন বাগমারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদান মোক্তারপুর ইউনিয়ন তথা কালীগঞ্জবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator