বকশীগঞ্জে দেলোয়ার হোসেনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে সংবাদ সম্মেলন | আই নিউজ বিডি

বকশীগঞ্জে দেলোয়ার হোসেনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে দেলোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তিকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এতে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ বীর মুক্তিযোদ..
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে দেলোয়ার হোসেনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের পুরাতন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, আমজাদ হোসেন, ইকবাল আজাদ, নূর মোহাম্মদ, আব্দুর রশিদ মাস্টার ও আক্রাম আলী।

বক্তারা দাবি করেন, ২০২২ সালের মার্চে প্রকাশিত একটি গেজেটে সারা দেশে ৮১ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছে। ওই তালিকায় দেলোয়ার হোসেন মাস্টার ও আব্দুর রাজ্জাকের নাম রয়েছে বলেও দাবি করেন তারা।

তাদের দাবি, যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে। ফলে তারা বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত নন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বক্তারা বলেন, দেলোয়ার হোসেন মাস্টার ও আব্দুর রাজ্জাককে সাধারণ নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। তাদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের উদ্যোগ নেওয়া হলে মুক্তিযোদ্ধাদের মধ্যে আপত্তি তৈরি হয়।

সম্প্রতি দেলোয়ার হোসেন মাস্টারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের উদ্যোগ নেওয়া হলে বকশীগঞ্জের মুক্তিযোদ্ধারা এতে বাধা দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী বলেন, “বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকা পর্যন্ত কোনো ভুয়া মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সুযোগ দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে বক্তারা দেলোয়ার হোসেন মাস্টারের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির বিষয়ে সরকারি নথিপত্র ও গেজেট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ