আখাউড়ায় প্রায় দুইশত চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য দিনব্যাপী ক্যাম্পিং:
আফজল খান শিমুল ( স্টাফ রিপোর্টার ,ব্রাহ্মণবাড়িয়া)
সোমবার দুপরবেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দেবগ্রাম মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসার একটি হল রুমে " ঢাকার একটি চ্যারিটি কাতার চ্যারিটির উদ্যোগে দিনব্যাপী আখাউড়া উপজেলার গরীব, অসহায় চক্ষু রোগীরদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা ও উপযুক্ত রোগীদের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করে ঢাকা থেকে আগত দৃষ্টি আই হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারগণ । তারা ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৫০ জন রোগীকে নির্বাচন করেন। এ চক্ষু ফ্রি চিকিৎসার আয়োজন করে, ঢাকার মোহাম্মদপুরের বিখ্যাত দৃষ্টি আই হসপিটাল ও কাতার চ্যারিটি ফাউন্ডেশন ।
এসয়ে উপস্থিত ছিলেন , আখাউড়া সহকারি কমিশনার (ভূমি) জনাব কফিল উদ্দিন মাহমুদ , আখাউড়া থানার ওসি জনাব জাবেদ উল ইসলাম , অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামান , বিএনপি নেতা, হুমায়ুন কবির প্রমুখ। সম্পূর্ণ মানবিক কাজে বিনামূল্যে এ চক্ষু শিবিরটি এলাকার মানুষের মাঝে আশার আলো হিসেবে দেখা দিয়েছে।
বক্তারা বলেন, যারা সমাজে অবহেলিত ও নানা জটিল চোঁখের রোগে আক্রান্ত হয়ে সমস্যায় আছেন, তাদের জন্য আশার আলো হিসেবে আপনাদের মাঝে এসেছে, কাতার চ্যারিটি । তাদের উত্তরোত্তর সাফল্য ও সাফল্য ও সম্মৃদ্ধি কামণা করা হয়।
এ ব্যবস্থাপনাটি করেন, আখাউড়া যুবদল নেতা , জনাব মোবাশ্বির আহসান।
এ সময়ে সাংবাদিক বৃন্দ, রোগী, ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন ।