আখাউড়ায় সারে তিনশত ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ:.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আখাউড়ায় সারে তিনশত ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ:..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ায় সারে তিনশত ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ:..
আখাউড়ায় সারে তিনশত ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ:..
ছবি: সংগৃহীত
আখাউড়ায় সারে তিনশত ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি সম্পূর্ণ সাফল্য জনক ভাবে শেষ হয়েছে।..

আখাউড়ায় সারে তিনশত ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ:

আফজল খান শিমুল ( স্টাফ রিপোর্টার ,ব্রাহ্মণবাড়িয়া)

সোমবার দুপরবেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে " আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের নামে" তৃতীয় বর্ষ উদযাপন" ও সম্পূর্ণ মানবিক কাজে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও নতুন সদস্য সংগ্রহ করেছে এ জনকল্যাণে জাগরিত সামাজিক ও অরাজনৈক সংগঠন।

তারা আজ দুপুরবেলায় অত্র স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের মাঝে এ মানবিক ও সামাজিক কার্যক্রমটি সফল ভাবে ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন করে।

এতে এ সংগঠনের সভাপতি , আখাউড়া বিএমএসএফ এর সাংগঠনিক সম্পাদক , সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ এর কল্যানে অনুষ্ঠানটি সুন্দর ও সুচারু ভাবে সম্পন্ন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজ থেকে দায়বদ্ধতা নিয়ে আমরা গত ২০২৩ সালে এ কার্যক্রম শুরু করেছি, প্রতি সপ্তাহে আমাদের আখাউড়া উপজেলার প্রতিটি স্কুল -কলেজ, মাদ্রাসায় এ মহতী কার্যক্রম অব্যাহত থাকবে। আজ আমরা দেবগ্রাম হাইস্কুলে প্রায় সারে তিনশত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ৫০ জন নতুন সদস্য সংগ্রহ করেছি।
জানতে চাইলে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক , শ্রী অলক কুমার চক্রবর্তী বলেন, সমাজ থেকে সম্পূর্ণ দায়বদ্ধতার কারণে আমি আমার শিক্ষা -প্রতিষ্ঠানে আখাউড়া ব্লাড ফাউন্ডেশনকে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছি। আমি তাদের উত্তরোত্তর সাফল্য ও সম্মৃদ্ধি কামণা করছি।

সাধারন সম্পাদক , রফিকুল ইসলাম বলেন, অনেক বাঁধা-বিপত্তি পাড়ি দিয়ে এ মানবিক অনুষ্ঠানটি করা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ মেহমান, জাতীয় স্বীকৃতি প্রাপ্ত কবি ও আখাউড়া বিএমএসএফ এর সভাপতি, কবি আফজল খান শিমুল বলেন, সব জায়গায় তাদের মানবিকতার গুণ রয়েছে। তাদের এ কার্যক্রম ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় সম্প্রসারিত হোক এ কামণা করি।
এ সময় কবিকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আখাউড়া বিএমএসএফের যুগ্ন সাধারন সম্পাদক লায়ন রাকেশ কুমার ঘোষকে এ সংগঠনের " উপদেষ্টা"  হিসেবে নিয়োগ দেয়া হয় এবং তাঁর হাতে সংগঠনের একটি ক্রেস্ট পদান করা হয়।

প্রবাস থেকে , অত্র সংগঠনের উপদেষ্টা , মো: হানিফ মিয়া বিভিন্ন ভাবে এ অনুষ্ঠানটি তদারকি করেন।

এ সময়ে অত্র স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমের কর্মীসহ বিপুল সংখ্যক উপস্থিত গ্রামবাসী অংশগ্রহণ করেন।

Aucun commentaire trouvé


News Card Generator