মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সৎমায়ের বাড়িতে সাহানা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর বরগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
সাহানা ওই গ্রামের জলিল মিয়ার মেয়ে। প্রায় দুই বছর আগে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর সে বাবার পরিবারের সঙ্গে বসবাস করছিল।
খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মফিউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, শিশুটির মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট