কৃষিজমির বেড়ায় বিশাল অজগর, উদ্ধার করল বন বিভাগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কৃষিজমির বেড়ায় বিশাল অজগর, উদ্ধার করল বন বিভাগ

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
কৃষিজমির বেড়ায় বিশাল অজগর, উদ্ধার করল বন বিভাগ
কৃষিজমির বেড়ায় বিশাল অজগর, উদ্ধার করল বন বিভাগ
ছবি: সংগৃহীত
কৃষিজমির বেড়ায় বিশাল অজগর, উদ্ধার করল বন বিভাগ
কৃষিজমির বেড়ায় বিশাল অজগর, উদ্ধার করল বন বিভাগ
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমির জালের বেড়ায় আটকে পড়া প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছোট দারোগার হাট এলাকায় অজগরটি উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দারোগার হাট এলাকার একটি কৃষিজমিতে কাজ করতে গিয়ে কৃষক মো. আপেল জালের বেড়ায় একটি বিশাল আকৃতির সাপ আটকে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর দেওয়া হয় বন বিভাগকে।
খবর পেয়ে বারৈয়াঢালা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটি জাল থেকে উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১২ ফুট।
বারৈয়াঢালা বিট কর্মকর্তা মৌংগী মারমা বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করেন। সাপটির প্রাথমিক চিকিৎসা শেষে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
বন বিভাগের প্রাথমিক ধারণা, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে অজগরটি পাহাড়ি এলাকা থেকে নেমে লোকালয়ের কৃষিজমিতে চলে আসতে পারে।
এদিকে, লোকালয়ের কাছে এত বড় আকৃতির অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেটি একনজর দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে যান।
Комментариев нет


News Card Generator